সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত

ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চুড়ান্ত করার দাবি রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদর

ষ্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
ব্যাটারিচালিত যানবাহনের নীতিমালা চুড়ান্ত করার দাবি রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদর - Banglar Mati

রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিদের একসভা গতকাল শনিবার রাত ৯টায় মিরা পাড়ায় অনুষ্ঠিত হয়। রিকশা, ব্যাটারি রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হারুন রশিদের সভাপতিত্বে প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের মহানগর শাখার প্রধান উপদেষ্টা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সিলেট জেলা সভাপতি আবু জাফর,সংগ্রাম পরিষদের সহ-সভাপতি মনজুর আহমদ, ১৪নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন, ১৯নং ওয়ার্ড সভাপতি সৈকত আহমদ, তেররতন আঞ্চলিক শাখার সভাপতি রফিক আহমদ, ৩২নং ওয়ার্ডের আজিজুর রহমান, দুদু মিয়া প্রমূখ।

প্রতিনিধি সভায় বক্তারা বলেন, ব্যাটারি রিকশা ও ইজিবাইক সহ ব্যাটারিচালিত যানবাহনের জন্য প্রনীত “থ্রী-হুইলার ও সমজাতীয় মোটরযান সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন নীতিমালা -২০২৪” আগামী ১ মাসের মধ্যে সমস্ত অংশীজনের সাথে বৈঠক করে চুড়ান্ত এবং নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করার আহবান জানান।

বক্তারা সিলেট মহানগরে ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের চালকসহ সংশ্লিষ্টদের প্রতি প্রধান প্রধান ও মহাসড়কে গাড়ি না চালাতে ও ট্রাফিক আইন মেনে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সহায়তা করার জন্য আহ্বান জানান। সেই সাথে ট্রাফিক কতৃপক্ষ কেও অযথা ব্যাটারি চালিত যানবাহন হয়রানি-উচ্ছেদ- আটক বন্ধ করার আহ্বান জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102