সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত

হক সুপার মার্কেটের ব্যবসায়ীর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
হক সুপার মার্কেটের ব্যবসায়ীর মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল - Banglar Mati

সিলেট মহানগরীর হক সুপার মার্কেটের স্বনামধন্য ব্যবসায়ী রাজমনি জুয়েলার্সের স্বত্বাধিকারী আলহাজ্ব খুরশেদ আলম এর মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় মার্কেটের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।

সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজী আয়াতুল ইসলাম খানের সভাপতিত্বে ও ব্যবসায়ী সুমন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলারী সমিতির সিলেট জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান সওদাগর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন অনামিকা জুয়েলার্সের স্বত্বাধিকারী কয়ছর আহমেদ চৌধুরী, অপূর্ব জুয়েলার্সের আলহাজ্ব হেলাল উদ্দিন, ভেনাস জুয়েলার্সের স্বত্বাধিকারী গোবিন্দ রায়, পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট জামাতা এমদাদুল হক সহ হক সুপার মার্কেটের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

দোয়া পরিচালনা করেন হক সুপার মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাকারিয়া আহমদ।

এ সময় বক্তারা বলেন, হাজী খুরশেদ আলম ছিলেন একজন সৎ ন্যায়পরায়ন পরপোকারী ও আল্লাহওয়ালা ব্যাক্তি। তিনি যেকোন মানুষের বিপদে সবার আগে এগিয়ে আসতেন। মহান আল্লাহ তাকে দোয়া কবুল করেছেন বিধায় তার মৃত্যু পবিত্র মদিনা শরীফে হয়েছে এবং সাহাবীদের সাথে মদিনা শরীফের জান্নাতুল বাকিতে দাফন সম্পন্ন করা হয়েছে। ব্যবসায়ীরা সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102