নিজস্ব প্রতিবেদকঃ আগামী শুক্রবার তিন দিনের সফরে সুনামগঞ্জ আসছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি। ওই দিন বেলা পৌনে ১১টায় তিনি শান্তিগঞ্জ উপজেলার নিজ বাড়িতে আসবেন।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় তিনি পাগলা বাজারে পশ্চিম পাগলা ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে যোগদান করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা মন্ত্রীর একান্ত সাচিব মো. হারুন অর রশীদ।
২৫ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলার আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারের মাঝে গভীর নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। দুপুর সাড়ে ১২টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আতাউর রহমান রচিত ‘স্মৃতিময় দিনগুলো’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, বিকাল ৩টায় গোপরাপুর বাজারে চিলাউড়া-হলদীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত হাজী আলাউদ্দীন সাহেবের শোক সভায় যোগদান করবেন।
২৬ সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় সুবিধাভোগী পরিবারের মাঝে গভীর নলকূপ ও স্যানিটারী ল্যাট্রিন বিতরণ অনুষ্ঠানে যোগদান, বিকাল ৩টায় বীরগাঁও গ্রামে আকবর ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক গৃহহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।