সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

জৈন্তাপুরে বিদেশি মদসহ ইউপি সদস্যসহ আটক৩

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
জৈন্তাপুরে বিদেশি মদসহ ইউপি সদস্যসহ আটক৩ - Banglar Mati

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদ সহ তিনজনকে আটক করে। আটককৃতদের মধ্যে হাবিবুর রহমান নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের সভাপতি বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৫শে নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে অভিযান চালায় পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ লুৎফুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি কালো রংয়ের প্রাইভেট কারে (ঢাকা-মেট্রো-গ- ১৪-৬৯৯৮) তল্লাশী চালায় পুলিশ।

এ সময় কারে থাকা তিন ব্যাক্তির নিকট হতে দুই বোতল ব্ল্যাক ফোর্ট সুপার স্ট্রং বিয়ার ও এক বোতল ওয়াইট ওয়াইন স্পার্কলার ব্রান্ডের ১টি সহ মোট ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করে।

আটক হওয়া ৩ব্যাক্তি হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (৩৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মঙ্গলবার আটক ৩জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হযেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102