সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে যুবদলের কর্মী হত্যার নেপথ্যে ঘটনা কি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
সিলেটে যুবদলের কর্মী হত্যার নেপথ্যে ঘটনা কি - Banglar Mati

সিলেট মহানগরের শাহপরাণ থানা এলাকায় বিলাল আহমদ মুন্সী (৩৫) নামে এক যুবক হত্যা ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানাধীন বাহুবল এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নিহত হন বিলাল। জানা যায় তিনি স্থানীয় যুবদলের কর্মী ছিলেন।
নিহত বিলাল আহমদ মুন্সী (৩৫) শাহপরাণ বাহুবল আবাসিক এলাকার জহুরুল ইসলামের ছেলে।

পুলিশ সূত্রে জান যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন থেকে এলাকায় দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে সোমবার সন্ধ্যায় একটি সালিশ বসে। কিন্তু সেখানে সমাধান না হওয়ায় আবার দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে গুরুতর আহত হন ঐ যুবক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সিলেটের রেস্তোরাঁ

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাদ আছর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা। এ ঘটনায় এখনো মামলা দায়ের হয় নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে আটক করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102