সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল দিলো আওয়ামী লীগ

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
সিলেটে মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল দিলো আওয়ামী লীগ - Banglar Mati

সিলেট নগরে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল হয়েছে। সোমবার সকালে। সিলেট নগরে মাস্ক পরে জয় বাংলা স্লোগানে ঝটিকা মিছিল হয়েছে। সোমবার সকালেছবি: সংগৃহীত
সিলেটে মুখে কালো মাস্ক পরে ‘জয় বাংলা’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন একদল যুবক। এ সময় তাঁদের হাতে ছিল ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি ব্যানার। আজ সোমবার সকাল ৯টার দিকে সিলেট নগরের পূর্ব দরগাহ গেট এলাকায় মিছিলটি দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে কয়েকজন যুবক মুখে কালো মাস্ক পরে একটি ব্যানার নিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে মিছিল শুরু করেন। ব্যানারটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। মিছিলে থাকা যুবকেরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে পূর্ব দরগাহ গেট এলাকা থেকে শুরু করে চৌহাট্টা মোড়ে গিয়ে শেষ করেন।

মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, কালো মাস্ক পরিহিত কয়েকজন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগোচ্ছেন। এ সময় আশপাশেও নজর রাখছিলেন মিছিলে অংশগ্রহণকারীরা। তাঁরা ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপছে’; ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’; ‘শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে’; ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে, ছাত্রলীগ লড়বে’ ইত্যাদি স্লোগান দিচ্ছিলেন।

৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর সিলেটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা–কর্মীদের প্রকাশ্যে দেখা যায়নি। তাঁদের কোনো কর্মসূচি পালন করতেও দেখা যায়নি। দলের নেতৃত্বদানকারী প্রায় সবাই আত্মগোপনে রয়েছেন। এ ছাড়া ছাত্র-জনতার ওপর হামলার একাধিক মামলায় গ্রেপ্তারও রয়েছেন অনেকে।

এমন পরিস্থিতির মধ্যে ‘জয় বাংলা’ স্লোগানের মিছিলটি বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়াউল হক বলেন, তাঁর কাছে এমন মিছিলের সুনির্দিষ্ট তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102