নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুরে খুদেজা খাতুন (৭৪) নামের এক বৃদ্ধাকে ৫ মিনিট ব্যবধানে দুইবার সিনোফার্মের করোনা ভ্যাকসিন দেয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এঘটনা ঘটে। খুদেজা খাতুন উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা খেলু মিয়ার স্ত্রী।
খোদেজা খাতুন জানান, আজ সকালে টিকা দিতে স্বামী খেলু মিয়ার সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তিনি টিকা নিতে টিকাদান কক্ষে গেলে প্রথমে একটি টিকা প্রদানকারি এক স্বাস্থ্যকর্মী বন্যা মানকিন। টিকা নেয়ের পর তিনি এই কক্ষের পাসে আরেকটি চেয়ারে বসেন। চেয়ারে বসার সাথে সাথে হঠাৎ আরেকটি টিকা তার শরীরে পুশ করে দেন সেবিকা মরিয়ম বেগম।
বৃদ্ধার স্বামী খেলু মিয়া জানান, দুটি টিকা নেয়ার পর ঠিকাদান কারী সেবিকা মরিয়ম বেগম কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কিছু হবেনা বাড়ীতে চলে যান।
টিকাদানকারী সেবিকা মরিয়ম বেগম জানান, টিকা গ্রহীতা খুদেজা বেগম পাশের টিকাদানকারী সেবিকা বন্যা মানকিন এর কাছ থেকে টিকা নিয়ে আমার কাছে আসলে আমি উনার হাতে কার্ড দেখে টিকা পুশ করি। এবং তিনি এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী বলেন, বিষয়টি আমি জেনেছি, তবে ডাবল ডোজ টিকা পুশ করার বিষয়টি আমি তদন্ত করে ব্যবস্থা নেব।