রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন সান্ত

স্পোর্টস নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ছেন সান্ত - Banglar Mati

বাংলাদেশ দলের দায়িত্ব আর সামলাতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গুঞ্জন চলমান দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষেই নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শান্ত। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন; বাংলাদেশ দলের নতুন অধিনায়ক হচ্ছেন কে? তিন ফরম্যাটে কি এক অধিনায়ক; না আলাদা আলাদা ফরম্যাটে নতুন অধিনায়ক নিয়োগ দেবে বিসিবি?

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে বলা হয়েছে, শান্তর নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত এক রকম পাকা হয়ে আছে। এখন কেবল বোর্ডপ্রধান ফারুক আহমেদের অনুমোদনের অপেক্ষা। বর্তমানে তিনি দেশের বাইরে থাকায় সেই অনুমোদন আসতে কিছুটা সময় লাগছে। এ ব্যাপারে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘হ্যাঁ, তিনি (শান্ত) আমাদের জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে তিনি আর দলের নেতৃত্ব দিতে চান না।’ এ ব্যাপারে শান্ত বলেছেন, ‘দেখা যাক কি হয়। কারণ আমি এখনও সভাপতির (বিসিবি) কাছ থেকে এ বিষয়ে তার সিদ্ধান্ত শোনার জন্য অপেক্ষা করছি।’

অর্থাৎ নেতৃত্ব ছাড়ছেন শান্ত। এ অবস্থায় বাংলাদেশ দলের পরবর্তী অধিনায়ক কে? এমন প্রশ্নে বিসিবির এক শীর্ষ কর্মকর্তা বলেন, যদি শেষ পর্যন্ত শান্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের পর দলের নেতৃত্ব দিতে রাজি না হন, তাহলে বোর্ড টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদি হাসান মিরাজের কথা ভাবছে। আর টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেওয়া হতে পারে তাওহিদ হৃদয়কে।

উল্লেখ্য, শান্ত এখন পর্যন্ত ৯টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। যেখানে তিনটি জয় ও ছয়টি পরাজয় রয়েছে। শান্তর নেতৃত্বে এই সময়ে নয়টি ওয়ানডেতে ছয়টিতে হেরেছে এবং তিনটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে টি-টোয়েন্টিতে, ২৪টি ম্যাচে নেতৃত্ব দিয়ে শান্তর জয়ের সংখ্যা ১০টি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102