রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

কোম্পানিকে দেওলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের-র‍্যাব

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
কোম্পানিকে দেওলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের-র‍্যাব - Banglar Mati

অনলাইন ডেস্ক: ইভ্যালিকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা করছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) মো. রাসেল। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে উত্তরা র‌্যাব সদর দপ্তরের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গ্রেপ্তার এই দম্পতিকে গুলশান থানায় নেয়া হচ্ছে। অর্থ আত্মসাৎ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

র‍্যাব জানায়, কোম্পানিকে দেওলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল জানায়, গ্রাহকের টাকা দিয়েই কোম্পানির যাবতীয় খরচ ও ব্যয় করা হত। তারা নিজেরা প্রতি মাসে ৫ লক্ষ টাকা করে বেতন নিতেন। তিন বছর পূর্ন হলে শেয়ার মার্কেটে অন্তর্ভূক্ত হয়ে দায় চাপানোর পরিকল্পনা ছিল ইভ্যালির। দায় মেটাতে বিভিন্ন অজুহাতে সময় বৃদ্ধি করার আবেদন একটি অপকৌশল ছিল। ১ কোটি টাকা দিয়ে যাত্রা শুরু করা ইভ্যালির দেনা এখন ১ হাজার কোটি টাকা। সম্পদ আছে ৭ থেকে ৮ কোটি টাকার। প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টে আছে মাত্র ৩০ লাখ টাকা। সিইও রাসেল ও চেয়ারম্যান স্ত্রী শামীমাকে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে র‍্যাব।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব কর্মকর্তা জানান, লুটের অর্থের সন্ধানে সরকারি কয়েকটি এজেন্সি কাজ করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102