রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

রাশিয়ার ভ্যাকসিন কাজ করছে

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
রাশিয়ার ভ্যাকসিন কাজ করছে - Banglar Mati

সুনামগঞ্জ জার্নাল ডেস্ক: রাশিয়ার বিজ্ঞানীরা তাদের করোনাভাইরাস ভ্যাকসিনের বিষয়ে প্রথমবারের মতো প্রতিবেদন প্রকাশ করে বলেছেন, প্রাথমিক পরীক্ষাগুলোতে ভাইরাসটির বিরুদ্ধে প্রতিরোধ প্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে। মেডিকেল জার্নাল দ্য ল্যানসেটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় অংশ নেয়া সব স্বেচ্ছাসেবীর শরীরে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো অ্যান্টিবডি তৈরি হয়েছিল এবং এটার গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনো তথ্য প্রকাশ না করেই গত আগস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছিল রাশিয়া। এর পরই ভ্যাকসিনটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। কিছু পশ্চিমা বিশেষজ্ঞ রাশিয়ার কাজের গতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, তারা হয়তো অনেক গুরুত্বপূর্ণ বিষয় এড়িয়ে যাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটার কার্যকারিতা ও নিরাপত্তা প্রমাণ করার জন্য পরীক্ষাটি খুবই ছোট ছিল।

গত মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ভ্যাকসিনটি প্রয়োজনীয় সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এটি তার মেয়েকে দেয়া হয়েছিল।

ল্যানসেটে বলা হয়েছে, গত জুন ও জুলাই মাসে স্পুটনিক-ভি নামের ভ্যাকসিনটির দুটি ট্রায়াল করা হয়েছিল। ট্রায়ালে অংশ নেয়া ৩৮ জন স্বেচ্ছাসেবীর প্রত্যেককে ভ্যাকসিনটির একটি করে ডোজ দেয়া হয়েছিল এবং তিন সপ্তাহ পর তাদের একটি বুস্টার ভ্যাকসিন দেয়া হয়েছিল। ১৮ থেকে ৬০ বছর বয়সী অংশগ্রহণকারীদের ৪২ দিন পর্যবেক্ষণ করা হয় এবং তাদের সবার শরীরে তিন সপ্তাহের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল। সবচেয়ে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে ছিল মাথাব্যথা এবং হাড়ের জয়েন্টে ব্যথা। ট্রায়ালগুলোতে কোনো প্লাসবো ছিল না এবং স্বেচ্ছাসেবীরা সচেতন ছিলেন যে তারা ভ্যাকসিন গ্রহণ করছেন। তৃতীয় পর্যায়ে বিভিন্ন বয়স ও ঝুঁকি শ্রেণীর ৪০ হাজার স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষা করা হবে।

সুত্র : বিবিসি

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102