মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

রাফাল ভূপাতিত করার দাবি নিয়ে যা বলল ভারতের বিমানবাহিনী

আরমান আহমেদ চৌধুরী নাঈম
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ মে, ২০২৫
রাফাল ভূপাতিত করার দাবি নিয়ে যা বলল ভারতের বিমানবাহিনী - Banglar Mati

রবিবার সন্ধ্যায় ভারতের সামরিক বাহিনীর যৌথ সাংবাদিক সম্মেলনে ‘দ্য হিন্দু’ পত্রিকার তরফে জানতে চাওয়া হয়েছিল, রাফাল-সহ ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করছে সে ব্যাপারে ভারতের বক্তব্য কী?

 

জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ কে ভারতী বলেন, “আমি খুশি যে আপনি এ প্রশ্নটি করেছেন। দেখুন আমরা একটা যুদ্ধ পরিস্থিতিতে (‘কম্ব্যাট সিচুয়েশনে’) আছি। আর ক্ষয়ক্ষতি যে কোনও কম্ব্যাটেরই অংশ।”

 

“আসলে যে প্রশ্নটা আমাদেরকে করা উচিত, তা হল আমরা কি লক্ষ্য অর্জন করতে পেরেছি? সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলো নির্মূল করার মূল লক্ষ্য যেটা ছিল, সেটা কি আমরা পূর্ণ করতে পেরেছি? সেই প্রশ্নটার উত্তর হলো বিরাট হ্যাঁ – আর তার পরিণামও সারা দুনিয়ার চোখের সামনেই রয়েছে!”

 

তিনি আরও যোগ করেন, “এখন যদি (অপারেশনের) ডিটেলের কথা বলেন, কী ঘটে থাকতে পারে, সংখ্যা কতগুলো, কোন প্ল্যাটফর্ম, আমরা কিছু খুইয়েছি কি না – এই মুহূর্তে আমি সেগুলো নিয়ে কিছু মন্তব্য করতে চাই না। ”

 

“তার কারণ হল আমরা এখনও যুদ্ধ পরিস্থিতিতেই আছি। আমি যদি এগুলো নিয়ে কোনও মন্তব্য করি তাতে আমাদের প্রতিপক্ষেরই সুবিধা হবে। ফলে তাদেরকে আমরা এই পর্যায়ে কোনও অ্যাডভান্টেজ দিতে চাই না!”

 

“আমি শুধু এটুকুই বলব যে আমরা যে লক্ষ্য বেছে নিয়েছিলাম তা অর্জন করেছি এবং আমাদের সব পাইলটই নিরাপদে ফিরে এসেছেন।”

 

প্রসঙ্গত, পাকিস্তান এর আগে দাবি করেছিল তিনটি রাফাল-সহ তারা ভারতের মোট পাঁচটি ফাইটার জেট ভূপাতিত করেছে। যদিও সেটার স্বপক্ষে কোনও ছবি বা ভিডিও পেশ করা হয়নি।

 

ভারতের পাঞ্জাবে ভাতিন্ডার একটি কৃষিক্ষেত থেকে রাফালের ধ্বংসাবশেষ সরানো হচ্ছে, একাধিক ভিডিও অথেন্টিকেট করে বিবিসি ভেরিফাই সেটারও প্রমাণ পেয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102