মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেটে তুষার  হত্যাকাণ্ডে আটক হওয়া পারভেজ মুল আসামি পারভেজ নয়

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
সিলেটে তুষার  হত্যাকাণ্ডে আটক হওয়া পারভেজ মুল আসামি পারভেজ নয় - Banglar Mati

শনিবার (১৯ এপ্রিল) যাকে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকা থেকে আটক করা হয়েছিল তিনি নির্দোষ এবং মিডিয়া ট্রায়ালের শিকার।

মূল আসামি পারভেজকে গ্রেফতার করা হয়েছে ঢাকার পূর্বাচল সংলগ্ন গাজীপুর জেলার কালিগঞ্জ এলাকা থেকে। এমনটাই জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, আটক হওয়া পারভেজ একজন দোকান কর্মচারী। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে তাকে হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে প্রচার করা হয়, যার ফলে তিনি মিডিয়া ট্রায়ালের শিকার হন। তাকে স্বসম্মানে মুক্তি দেওয়া হবে বলেও জানান পুলিশ কর্মকর্তারা।

তুষার হত্যার ঘটনায় নতুন মোড় আসে রোববার (২০ এপ্রিল)। পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মূল পারভেজ (২০) সিলেটের বালাগঞ্জ থানার জালালপুর গ্রামের মো. সুনাফর আলী সানোয়ারের ছেলে।

বর্তমানে তিনি নগরীর কলবাখানী এলাকায় বসবাস করছিলেন। তার সঙ্গে আটক হন রাজু দাস (২৩), দিরাইয়ের রন্নারচর গ্রামের সোমলাল দাসের ছেলে। বর্তমানে তিনি বাগবাড়ি এলাকায় বসবাস করতেন।

তুষার আহমেদ চৌধুরী (২১) ছিলেন এমসি কলেজের বিএ প্রথম বর্ষের শিক্ষার্থী এবং সিলেট নগরীর রায়নগর এলাকার বাসিন্দা অ্যাডভোকেট সাজেদ আহমদ চৌধুরীর ছেলে। ১৫ এপ্রিল রাতে শাহী ঈদগাহ এলাকার দলদলি চা বাগানে পূর্ব শত্রুতার জেরে পারভেজ, জাবেদ, রানা ও আরও ৬–৭ জন তার ওপর হামলা চালায়।

ছুরিকাঘাতে আহত তুষার ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মূল আসামিরা পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছেন এবং তাদের আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “একটি কুচক্রী মহল আসামিদের আড়াল করতে নির্দোষ যুবকের ছবি ছড়িয়ে দিয়ে অপপ্রচার চালিয়েছে। অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আটক পারভেজকে স্বসম্মানে মুক্তি দেওয়া হবে।”

 

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102