শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

আ. লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট হলে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না: জি এম কাদের

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
আ. লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিয়ে ভোট হলে নিরপেক্ষ ও সুষ্ঠু হবে না: জি এম কাদের - Banglar Mati

জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

 

শনিবার (২২ মার্চ) সন্ধায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

জি এম কাদের বলেন, আমাদের পরিস্কার কথা, প্রতিটি রাজনৈতিক দলকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।সেনাবাহিনীকে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে মন্তব্য করা কথা জনস্বার্থের অনুকূলে নয় বলেও মন্তব্য করেন জাপা চেয়ারম্যান। বলেছেন, প্রতিযোগিতা কমিয়ে দেয়ার রাজনীতি কখনোই সফল হবে না। এটা তারা চেষ্টা করতে পারেন। শেখ হাসিনা চেষ্টা করেছে, পারেন নাই। আমার মনে হয় না তারা (অন্তর্বর্তী সরকার) পারবেন। তবে তারা চেষ্টা করে দেখতে পারেন।

 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, তোমরা জসম্মুখে থাকো। কারণ, তোমাদের যেন মানুষ ভুলে না যায়। এই ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্য তারা পায়তারা করছে। এসব পায়তারা নিয়ে আমরা ওয়াকিবহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানেই আমাদের বাধা দেয়া হবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবন দিয়ে হলেও সেটা আমরা করবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102