শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি: নজরুল ইসলাম খান - Banglar Mati

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এক দফার দাবি ছিল ফ্যাসিবাদের পতন গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে। আমরা ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে পেরেছি। তবে গণতন্ত্র পুনরুদ্ধার এখনো হয়নি। এজন্য আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে। যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে।

 

সোমবার (১৭ মার্চ) জাতীয় সংসদ ভবনের এলডি হল মাঠ প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

নজরুল ইসলাম খান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা আমাদেরকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেছে। কিন্তু তারা নিজেরা সেটি ভোগ করতে পারে নাই। সেটা তাদেরকে ছেড়ে দিতে হয়েছে। আজকেও আমরা একটা অপচেষ্টা দেখছি।

 

অনুষ্ঠানে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102