শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ ::
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রিকাবী বাজারে ফিজিওথেরাপির নামে স্বপ্না হ্যাপির রমরমা দেহ ব্যবসা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ

নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ জনের পদত্যাগ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫
নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ জনের পদত্যাগ - Banglar Mati

নবগঠিত নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি থেকে ৫ জন পদত্যাগ করেছেন। রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা একত্রিত হয়ে পদত্যাগ করেন।

পদত্যাগ করেছেন নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাকারিয়া আহমদ, সহ-সভাপতি সায়েম আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মো. তারেক আহমদ শাওন, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান আরাফাত ও প্রচার সম্পাদক মাহবুবুর রহমান।

এসময় পদত্যাগের কারণ হিসেবে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, গতকাল ১ মার্চ নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রকাশ পেয়েছে সেখানে আমরা দেখতে পাই দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতামতকে উপেক্ষা করে অছাত্র একজনকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। যেখানে বিএপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ নিয়মিত ছাত্র-ছাত্রীর দ্বারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্টানে কমিটি হবে, সেখানে একজন অছাত্রকে সভাপতি করায় এমন সংগঠন বিরোধী কর্মকান্ডে আমরা বিষ্মিত। তারই ধারবাহিকতায় ১১ সদস্য গঠিত এই কমিটির আমরা ৫ জন পদত্যাগ করতে বাধ্য হয়েছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের কাছে পদত্যাগ পত্রটি পাঠিয়ে দেওয়া হবে বলে জানান। পাশাপাশি কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান, ছাত্রদলের সাংগঠনিক অবিভাবক তারেক রহমানের নির্দেশনা মোতাবেক যেন সারাদেশে যেভাবে কমিটি কঠন করা হচ্ছে সেই ভাবে নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিও নিয়মিত ছাত্রদের দ্বারাই গঠন করা।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102