শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রিকাবী বাজারে ফিজিওথেরাপির নামে স্বপ্না হ্যাপির রমরমা দেহ ব্যবসা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ

ডিবির ‘অল আউট অ্যাকশন’ শুরু

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
ডিবির ‘অল আউট অ্যাকশন’ শুরু - Banglar Mati

রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের বিরুদ্ধে ‘অল আউট অ্যাকশন’ শুরু করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১ মার্চ) সকালে রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখাতে ডিবির পরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

 

অতিরিক্ত কমিশনার জানান, রাজধানীতে চুরি-ছিনতাই ও ডাকাতি জড়িত বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। এদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কিছুদিনের মধ্যেই রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে বলেও আশা করেন ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান।

 

মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, এই সময় মার্কেট শপিংমল বাস টার্মিনালসহ ঢাকার প্রবেশদ্বারগুলোতে সাধারণ মানুষের চাপ বাড়ে। এসব এলাকায় যাতে কোনোভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য ছদ্মবেশে ডিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

 

ঢাকা মহানগরসহ দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ডিবি পুলিশ সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে এবং অপরাধীদের আতঙ্কে পরিণত হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102