শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সর্বশেষ ::
ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩

এস,এম,পির তিন পুলিশ কর্মকর্তাকে বদলি

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
এস,এম,পির তিন পুলিশ কর্মকর্তাকে বদলি - Banglar Mati

সিলেটে ঊর্ধ্বতন তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এরমধ্যে দুজন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ও একজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলি করা হয়। প্রজ্ঞাপননে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

 

বদলিকৃত কর্মকর্তারা হলেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. তোফায়েল আহমেদ, উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের ও সিলেট জেলা রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম।
তাদের মধ্যে শেখ শরিফুল ইসলামকে সিলেট মহানগর পুলিশে উপকমিশনার, আশরাফ উল্যাহকে রংপুর রেঞ্জে ও তোফায়েল আহমেদ রংপুর মহানগর পুলিশে বদলি করা হয়েছে।

 

অপরদিকে সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে এসএমপি’র উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102