শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রিকাবী বাজারে ফিজিওথেরাপির নামে স্বপ্না হ্যাপির রমরমা দেহ ব্যবসা সিলেটের গোয়াইনঘাট সীমান্ত চোরাচালানের জগতে অপ্রতিরূদ্ধ গোলাম হোসেন ওরফে বুঙ্গারি গোলাম, প্রশাসনের নীরব ভুমিকা..! ওসমানী নগরে যুক্তরাজ্য প্রবাসীর বদলে কারাবাস করলেন বিয়ানীবাজারের ট্রাক চালক সিলেটে বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির! জ্বালানি তেলের দাম বাড়লেও মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে না সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ

ছিনতাইয়ের মালপত্র ফেরত দিতে টালবাহানা ছাত্রদল নেতার

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
ছিনতাইয়ের মালপত্র ফেরত দিতে টালবাহানা ছাত্রদল নেতার - Banglar Mati

বরিশালের গৌরনদীতে তারেক আহসান প্যাদা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে এক প্রবাসীর অর্থ ও মালপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে স্থানীয় বিএনপি নেতাদের সালিশে অর্থ ও মালপত্র ফেরত দেওয়ার কথা থাকলেও ওই ছাত্রদল নেতা তা ফেরত দিচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

ভুক্তভোগী আব্বাস সিকদার (৪৫) একজন ওমানপ্রবাসী। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আব্বাস সিকদার গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় একটি মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসেন। ওই দিন রাত ৯টার দিকে তিনি মামা বাড়ির পাশের কুতুবপুর বাজারে গিয়ে একটি চায়ের দোকানের কোণে বসে ওমান থেকে আনা নেশা জাতীয় দ্রব্য সিসা গ্রহণ করেন। এ দৃশ্য দেখে ফেলে এলাকার কয়েক যুবক। এর পর তিনি মোটরসাইকেলে মামা বাড়ির দিকে ফেরার সময় গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারেক আহসান (তারেক প্যাদা) ও তাঁর সহযোগী ইব্রাহীম খান, জুয়েল খলিফা, সুমন খান মিলে আব্বাসের পথরোধ করে। একপর্যায়ে তারা আব্বাস সিকদারকে মারধর করে তাঁর মানিব্যাগ থেকে সাড়ে ৪ হাজার টাকা, বিদেশি মুদ্রা, স্বর্ণের চেন ও আংটি, বিদেশি হাতঘড়ি, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেন। এ ছাড়া তারা আব্বাসের মোবাইল ফোনের বিকাশ অ্যাকাউন্ট থেকে ২৯ হাজার টাকা সরিয়ে নেয়। পরবর্তী সময়ে তারা ওই প্রবাসীর মোবাইল ফোন ও মোটরসাইকেলটি ফেরত দিয়ে তাঁকে সেখান থেকে তাড়িয়ে দেয়।

পরদিন সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রবাসীর মালপত্র উদ্ধারে তাঁর স্বজনরা নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল ফকিরসহ স্থানীয় নেতাদের দ্বারস্থ হন। ওই নেতারা তারেক প্যাদাকে ডেকে প্রবাসীর অর্থ, স্বর্ণালংকার ও হাতঘড়ি ফেরত দেওয়ার নির্দেশ দেন। এ ঘটনার এক মাস অতিবাহিত হলেও ছাত্রদল নেতা তারেক প্যাদা ও তাঁর সহযোগীরা প্রবাসীর অর্থ ও মালপত্র ফেরত দেননি। পরে ওই প্রবাসী ও তাঁর স্বজনরা আবারও বিএনপির স্থানীয় নেতাদের কাছে অভিযোগ করলে তারা জানান, তারেক প্যাদা তাদের নির্দেশ মানছে না। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগের পরামর্শ দেন তারা।

ভুক্তভোগী প্রবাসী আব্বাস সিকদার সমকালকে বলেন, তিনি ১৪ বছর ধরে ওমানে আছেন। এবার ৯ বছরের বেশি সময় পর তিনি ছুটিতে দেশে এসেছেন। ১৫ মার্চের আগেই আবার তিনি ওমানে ফিরে যাবেন। এখন পুলিশের কাছে অভিযোগ বা মামলা দিলে প্রবাসে বসে তিনি কীভাবে মামলার কার্যক্রম চালাবেন– এটা ভেবে পুলিশে অভিযোগ দেননি। তাঁর এ অপারগতার সুযোগ নিচ্ছে ছিনতাইকারীরা।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ছাত্রদল নেতা তারেক আহসান (তারেক প্যাদা) বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রতিপক্ষ তাঁর নামে মিথ্যা রটাচ্ছে।

এ বিষয়ে নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল ফকির বলেন, তিনি ঘটনা জানার পর তারেক প্যাদা ও তার বাবা আতাহার প্যাদাকে ডেকে ছিনিয়ে নেওয়া মালপত্র ফেরত দিতে বলেন। তারা ফেরত দেওয়ার ওয়াদা করে গেলেও ফেরত দেননি। ফলে তিনি ভুক্তভোগী ও তাঁর স্বজনদের পুলিশের কাছে অভিযোগ করার পরামর্শ দিয়েছেন।

সুত্রঃ সমকাল

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102