শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেট ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ডাঃ সালেহ আহমদ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেট ওসমানী মেডিকেল কলেজের  ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল ডাঃ সালেহ আহমদ - Banglar Mati

সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল হিসেবে গতকাল সোমবার দায়িত্বভার গ্রহণ করলেন সিলেটের কৃতি সন্তান, সিলেট ওসমানী মেডিকেল কলেজের চর্ম ও যৌন রোগ বিভাগের অধ্যাপক ডা: মো: সালেহ আহমেদ।

 

জানা গেছে, বেশ কয়েক মাস যাবত এ পদটি শূন্য থাকায় সে পদে তাঁকে এ নিয়োগ দেয়া হয়। অত্যন্ত মেধাবী এ চিকিৎসক কর্মকর্তা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ গ্রামে জন্ম গ্রহণ করেন।উল্লেখ্য, ঘটনা পরম্পরায় সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরীও একই উপজেলায় জন্মগ্রহণ করেন।

 

জানা গেছে, ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা: মো: সালেহ আহমেদ সিলেট পাইলট হাইস্কুল থেকে এস.এস.সি এবং সরকারী এম.সি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচ.এস.সি পাশ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে এম.বি.বি.এস এবং বি.এস.এম.এম.ইউ থেকে চর্ম ও যৌন রোগ বিষয়ে স্নাতোকোত্তর ডিগ্রী এম.ডি (ডক্টর অব মেডিসিন) লাভ করেন।

 

অত্যন্ত সদালাপী এই শিক্ষকের পিতা মো: মাহবুবুর রহমান এবং মাতা আশরাফুন্নেছা খাতুন। তাঁর পিতা ছিলেন সিলেট সরকারী পাইলট হাইস্কুলের শিক্ষক এবং সিলেট পি.টি.আই-এর সুপার।দাম্পত্য জীবনে তিনি দু’সন্তানের জনক। দু’সন্তানের মধ্যে জাইয়ান মাহবুব এইচ.এস.সি (ক্লাস-১১) এবং ফারহান মাহবুব ক্লাশ নাইনে পড়াশুনা করেন। তাঁর স্ত্রী তাসলিমা চৌধুরী।

 

এদিকে, নতুন দায়িত্ব পাওয়ার পর কলেজ ও হাসপাতালের শিক্ষক, ছাত্র/ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী তাঁকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। তিনিও সবার কাছে দোয়া কামনা করেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102