শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

বঙ্গবীর ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির পুষ্পস্তবক অর্পণ

ফারুক আহমদ চৌধুরী
  • প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
বঙ্গবীর ওসমানীর ৪১ তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির পুষ্পস্তবক অর্পণ - Banglar Mati

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তি যুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল আতাউল গনি ওসমানীর ৪১ তম মৃত্যু বার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ।

জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডঃ তাহমিনুল ইসলাম খান ও সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আকলিছ আহমদ চৌধুরীর নেতৃত্বে আজ ১৫ ফেব্রুয়ারী বিকেলে হযরত শাহজালাল রহঃ মাজার প্রাঙ্গনে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, জিয়ারত ও দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় জনতা পার্টির কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক,জেলা কমিটির অন্যতম সদস্য কামাল আহমদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তুহিন আহমদ খান, সমাজসেবা সম্পাদক নজরুল ইসলাম, শফিকুর রহমান, সদস্য ইসমাইল আহমদ ছাহিল প্রমুখ

জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান বলেন, দেশ ও জাতি আজ চরম রাজনৈতিক সংকটে আছে। অতিসত্বর জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।

তিনি আরো বলেন বঙ্গবীর জেনারেল এম,এ,জি ওসমানীর নিবন্ধিত দল জাতীয় জনতা পার্টির নিবন্ধন পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী রাষ্ট্রীয় ভাবে পালন করতে হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102