শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

বেনজীরের বক্তব্যে কর্মরত সকল সদস্য ক্ষুব্ধ: পুলিশ এসোসিয়েশন

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
বেনজীরের বক্তব্যে কর্মরত সকল সদস্য ক্ষুব্ধ: পুলিশ এসোসিয়েশন - Banglar Mati

সম্প্রতি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ভার্চুয়ালি দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। তার এ বক্তব্যে কর্মরত সকল পুলিশ সদস্য অত্যন্ত ক্ষুব্ধ বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানিয়েছে, সম্প্রতি সীমাহীন দুর্নীতির দায়ে অভিযুক্ত, বিতর্কিত ও বিদেশে পলাতক সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। যা পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিতে এসেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ এই পলাতক কর্মকর্তার এমন বক্তব্য পুলিশ বাহিনীতে কর্মরত সব সদস্যকে ক্ষুব্ধ করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ এর ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজার হাজার মানুষ জীবন দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের আলোকবর্তিকা স্থাপন করেছে। পুলিশ বাহিনী সেই আলোকবর্তিকার আলোতে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় দৃঢ়চিত্তে নিরলসভাবে কাজ করে চলেছে।

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় পুলিশ বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষা, মামলা তদন্ত ও অন্যান্য অপারেশনাল কাজে বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে অহর্নিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। পলাতক ও দুর্নীতিগ্রস্ত এই কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ ও অবাস্তব বক্তব্যকে পুলিশ সদস্যরা কোনোভাবেই মেনে নিতে পারেনি। বিগত সরকারের আমলে এই গণহত্যার সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে প্রতিটি পুলিশ সদস্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞ।

এতে আরও বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আজ্ঞাবহ কারও সঙ্গে যোগাযোগ রক্ষা করাকে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

পুলিশ ও প্রশাসনের ৯০ ভাগই আওয়ামী লীগের সমর্থক এবং তারা একে অপরের সঙ্গে সার্বক্ষণিক সংযুক্ত রয়েছে

পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের এমন একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে গতকাল।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102