বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেটে আবারো আহলে হাদিসের সমাবেশের ডাক : শান্ত সিলেট কে অস্থিতিশীল করার পায়তারা: আলেম সমাজের বক্তব্য

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
সিলেটে আবারো আহলে হাদিসের সমাবেশের ডাক : শান্ত সিলেট কে অস্থিতিশীল করার পায়তারা: আলেম সমাজের বক্তব্য - Banglar Mati

ইসলাম ধর্ম চর্চা ও প্রচারের নামে বিতর্ক সৃষ্টি করা কথিত আহলে হাদিস গোষ্ঠী সিলেটকে আবারও অস্থিতিশীল করার পায়তারা করছে বলে বক্তব্য আলেম-সমাজের। গত ৪ জানুয়ারি বিতর্কিত এই দল সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশ করতে চেয়েছিলো। কিন্তু সিলেটের আলেম-সমাজ প্রতিবাদী হয়ে উঠায় প্রশাসন ওই সমাবেশের অনুমতি দেয়নি। এছাড়া সমাবেশকে ঘিরে উত্তেজনা তৈরি হলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় আলিয়া মাদরাসার অধ্যক্ষ ও মাদরাসা মাঠ বরাদ্দ-সংরক্ষণ কমিটির আহ্বায়ক স্বাক্ষরিত নোটিশে সেটি বাতিল করা হয়।

পরে নির্ধারিত তারিখে সিলেটে আহলে হাদিস নামধারীদের কার্যক্রম পরিচালনার কেন্দ্রস্থল মহানগরের কুমারপাড়ার আত-ত্বাকওয়া মসজিদে সমাবেশ করে তারা। তবে এর আগে ওই দিন জুমআর নামাজের পর মসজিদের সামনে তারা মানববন্ধন করে প্রকাশ্যে সিলেটের আলেম-সমাজ ও প্রশাসনের তীব্র সমালোচনা করে।

এদিকে, গত কয়েকদিন ধরে মহানগরের চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন স্তম্ভে কথিত আহলে হাদিস গোষ্ঠীর ‘সিরাতুল মুসতক্বিম কনফারেন্স-২০২৫’র পোস্টার সাঁটানো দেখা গেছে। বিষয়টি নজরে আসার পর ফের ফুঁসে উঠেছেন সিলেটের আলেম-সমাজ।

তারা বলছেন- গত ১৫ বছর ফ্যাসবাদি হাসিনার নির্যাতনে পরক্ষ-প্রত্যক্ষ মদদ ও সায় দেওয়া কথিত আহলে হাদিস গোষ্ঠী আবারও শান্ত সিলেটকে অশান্ত করার চেষ্টা করছে। গত মাসেই যেখানে শান্তি বজায় রাখার স্বার্থে প্রশাসন তাদের সমাবেশ করতে অনুমতি দেয়নি, সেখানে আবার ‘সিরাতুল মুসতক্বিম কনফারেন্স’র নামে তাদের পেশিশক্তি প্রদর্শন সিলেটের আলেম-সমাজ কিছুতেই মেনে নেবে না। যে কোনো মূল্যে তাদের অপতৎপরতা রুখে দেওয়া হবে।

এ বিষয়ে ‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র আহ্বায়ক ও বন্দরবাজার কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান বলেন- গত ৪ জানুয়ারিও ওই বাতলিপন্থী আহলে হাদিস নামধারীরা তাদের সম্মেলন করতে চেয়েছিলো, কিন্তু আমাদের সকলের চেষ্টা ও প্রশাসনের সহযোগিতায় তারা সেটি করতে পারেনি। এবারও তারা সমাবেশের নামে শান্ত সিলেটকে অশান্ত করতে চাচ্ছে। আমরা ইতোমধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি এবং সেটি বন্ধ করতে পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছি। আশা করি এসএমপি কমিশনার হক্কানি আলেমতদের মতামতকে গুরুত্ব দিয়ে আগের মতো শান্ত সিলেটকে শান্তই রাখেবেন।

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম  বলেন- ‘সিলেটের শান্তি-শৃঙ্খলা রক্ষায় মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত। কেউ কোনো অশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে চাইলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কিছুতেই আইন-শৃঙ্খলার অবনতি হতে দেবে না পুলিশ।’

তিনি বলেন- ‘আলিয়া মাঠে ৭ ও ৮ ফেব্রুয়ারি সমাবেশ করতে না দেওয়ার জন্য সিলেটের শীর্ষ আলেমরা দাবি জানিয়েছেন আমাদের কমিশনার স্যারের কাছে। শীঘ্রই এ বিষয়ে পুলিশ সিদ্ধান্ত জানাবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102