বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

জুলাই বিপ্লবের পর আলোচনায় বিএনপির ‘জুলাই ঘোষণাপত্র

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
জুলাই বিপ্লবের পর আলোচনায় বিএনপির ‘জুলাই ঘোষণাপত্র - Banglar Mati

জুলাই বিপ্লবের পর আলোচনায় বিএনপির ‘জুলাই ঘোষণাপত্র’

গণঅভ্যুত্থানের প্রায় পাঁচ মাস পর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে চাচ্ছিলেন আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা। গত ডিসেম্বরের শেষ দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেই উদ্যোগ আটকে যায় বিএনপিসহ কিছু রাজনৈতিক দলের ভেটোর কারণে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই ঘোষণাপত্র দেওয়া হবে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার। সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপও করেছেন। তবে এখনো আলোর মুখ দেখেনি জুলাই ঘোষণাপত্র। ছাত্র-জনতার অবিস্মরণীয় সেই অভ্যুত্থানের ছয় মাসেরও বেশি সময় পর এবার বিএনপি ‘জুলাই ঘোষণাপত্র’ দেওয়ার উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দলটি এ ব্যাপারে তাদের মিত্র দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে।

জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সংবাদমাধ্যমকে বলেন, আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ ইতিহাস মুছে ফেলেছিল। নিজেদের মনগড়া কথা এবং নিজেদের কৃতিত্ব রাখতে চেয়েছিল। কিন্তু তা টিকেনি। বিএনপি কোনো ইতিহাসকে অস্বীকার করছে না। করতে চায় না। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছোট করা কিংবা বড় করার রাজনীতি বিএনপি করবে না। বিগত আমলের লড়াই-সংগ্রামের ইতিহাস যাতে লেখা থাকে, সেটা নিশ্চিত করতে হবে।

 

এই ঘোষণাপত্র প্রণয়ন নিয়ে বিএনপির প্রশ্ন থাকলেও ছাত্রদের এই উদ্যোগ সম্পূর্ণরূপে বাদ দিতে চায় না তারা। সেজন্য দলটি সিদ্ধান্ত নিয়েছে, এই ঘোষণাপত্রকে কীভাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়, সেটা নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান থেকে কাজটি সম্পন্ন করতে। পাশাপাশি এই ঘোষণাপত্রের আইনি ও সম্ভাব্য সাংবিধানিক দিক নিয়েও তারা ভাবছে।

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, তারা তাদের প্রস্তাবে ১৬টি দফা তুলে ধরেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা ঘোষণাপত্রের যে খসড়া পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে, এর সঙ্গে বিএনপির প্রস্তাবের কিছুটা পার্থক্য রয়েছে।

ঘোষণাপত্র নিয়ে ছাত্রদের পক্ষ থেকে বাহাত্তরের সংবিধানের মূলনীতি বাতিলের ব্যাপারে যে কথা বলা হচ্ছে, সেটিও যুক্তিসঙ্গত নয় বলে মনে করে দলটি। বিএনপি মনে করে, মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি।

এরপরে বাংলাদেশের আরও অনেক অর্জন রয়েছে। কিন্তু স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রশ্নে একাত্তর ও মুক্তিযুদ্ধ নিয়ে কোনো ইতিহাস বিকৃতি কিংবা আড়াল করতে চায় না দলটি। মুক্তিযুদ্ধকে সমুন্নত রেখেই ঘোষণাপত্র তৈরি করতে হবে।

‘ঘোষণাপত্র’ চূড়ান্ত করে সেটি নিয়ে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি। যেমনটা এর আগে ৩১ দফা ঘোষণার ক্ষেত্রে হয়েছিল। ইতোমধ্যে বিএনপি সেই প্রক্রিয়া শুরু করেছে।

সূত্র জানায়, প্রস্তাবে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজে সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। উল্লেখ আছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কথা। বিগত ১৬ বছর বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও তাদের ওপর নিপীড়নের কথা এসেছে।

স্বৈরাচার শেখ হাসিনা জবরদস্তিমূলক শাসন ও একনায়কতন্ত্র চালিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে। বিএনপির প্রস্তাবে বলা হয়েছে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও মাফিয়া শাসন প্রতিষ্ঠা করে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। বিগত তিনটি বিতর্কিত ও সাজানো সংসদ নির্বাচনের কথা এসেছে। সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি এবং এর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন, সেই আন্দোলনে স্বৈরাচারী শাসনের নিপীড়ন, গণহত্যা ও গণ–অভ্যুত্থানের কথাও এসেছে।

বিএনপি তাদের প্রস্তাবে ১৬টি দফার প্রতিটির শুরুতেই ‘যেহেতু’ শব্দ ব্যবহার করেছে। শেষ দফায় তারা নির্বাচনের কথা এনেছে। বলা হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজের অভিপ্রায় থেকে ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতন ঘটে। অভ্যুত্থানের সূত্রপাত করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষণাপত্রের দাবিতে প্রথম সোচ্চার হয় ডিসেম্বরে। ছাত্র নেতৃত্বের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিও একই দাবি তোলে। অভ্যুত্থানের ছাত্র নেতারা ২৮ ডিসেম্বর একযোগে ঘোষণা দেন বছরের শেষ দিনে শহীদ মিনারে সমাবেশ থেকে ঘোষণাপত্র প্রকাশ হবে।

সে সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। তবে এক দিন পর জানায়, সরকার সহযোগিতা করবে। ৩০ ডিসেম্বর ছিল নাটকীয়তা পূর্ণ। সেই রাতে জরুরি প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার ঘোষণাপত্র তৈরি করবে। মধ্যরাতে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। তা থেকে ঘোষণাপত্র প্রকাশে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেয়।

এ দাবির পক্ষে জনমত গঠনে প্রচারপত্র বিলি ও গণসংযোগ করে ছাত্র নেতৃত্ব। ১৬ জানুয়ারি ‘সর্বদলীয়’ বৈঠক ডাকেন প্রধান উপদেষ্টা। সেখানে নেতাদের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করতে একমত হন।

 

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102