বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সিলেট নগরীর সার্কিট হাউজ এলাকা থেকে টাইগার জামাল কে আটক করে (র‍্যাব-৯) সিসিক কর্মকর্তা চন্দন দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত

সিলেটে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মৃত্যু

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
সিলেটে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মৃত্যু - Banglar Mati

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নাজিরবাজারে ট্রাকের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

এর আগে বুধবার সকালে বেপরোয়া গতির একটি ট্রাক নাজিরবাজারের একটি দোকানে ঢুকে যায়। এসময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ৩ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত শফিক আলী (৫৫) মারা গেছেন। তিনি সিলেটের ওসমানীনগর উপজেলার (নাজিরবাজারের পার্শ্ববর্তী) চন্ডিতিয়র গ্রামের মৃত রশীদ আলীর ছেলে। শফিক দিনমজুরের কাজ করতেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান- ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। ট্রাকটি আমাদের হেফাজতে রয়েছে।

তিনি বলেন- পরিবারের আবেদনের প্রেক্ষিতে শফিক আলীর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান- সিলেটের দিকে আসা বেপরোয়া গতির ট্রাক (ঢাকা মেট্রো. ট ২৪-৭১১৭) নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নাজিরবাজারস্থ তান্দুরি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এসময় রেস্টুরেন্টটির সামনে দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশাকে দুমড়ে-মুচড়ে দেয় ট্রাক। অটোচালক ও রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকা দুজন আহত হন এসময়। এর মধ্যে গুরতর আহত শফিক আলী বুধবার রাতে হাসপাতালে মারা যান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102