শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

দুনিয়ায় থেকেও আমি আঁধারে, মহি ইউ চৌধুরী

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
দুনিয়ায় থেকেও আমি আঁধারে, মহি ইউ চৌধুরী - Banglar Mati

দুনিয়ায় থেকেও
আমি আঁধারে।
————————-
শিশির ভেজা ঘন কুঁয়াশার সকাল,
গাছপালা বনজঙ্গল যেন ঝিমধরা আবহ,
ঘাসের মাঝে চরণ ফেলে দেখি,
বসেছে জুতাপরা পায়ের ছাপ।
অগ্রহায়ণের সকালে আছে ঝিরিঝিরি মৃদু বাতাস,
স্থানে স্থানে জমেছে শিশির বিন্দু,
কনকনে শীত।

চিকমিক করছে সবুজের মাঝে রুপোলী শিশির,
টিলা’এলাকা ছাড়িয়ে খানিক পিচঢালা সড়ক,
তারপর সোজা নদীরপার,
সুরমা নদী।

ওহ, নামটি কত সুন্দর,
দেখছি বেড়িবাঁধ দিয়ে ধীরপায়ে হেঁটে যাচ্ছে একলোক,
হাতে তাঁর বাঁশের লাঠি,
খালি পায়েই হাঁটছে, গায়েঢাকা পুরাতন জীর্ণশীর্ণ হাতেসেলাই কাঁথা,
হাঁকিয়ে বলে কে?
আমার হাটার চরণধ্বনি,
ক্যামনে গেল তার কানে?
না বুঝেই বললাম দেখছ তো,
উত্তর শুনে হতবাক আমি,
বলে না বাবা, আমি দেখি না,
দুনিয়ায় থেকেও আমি আঁধারে,
আহহ, আহারে।

কী শব্দটি শুনালো আমায়,
দুনিয়ায় থেকেও আমি আঁধারে,
পকেট হাতড়ে পেলাম শুধু সাতান্ন টাকা,
এ দুর্মূল্যের বাজারে একদম মূল্যহীন তবু
দিয়ে দিলাম।

এত কষ্ট পেলাম এজন্য যে,
নিদেনপক্ষে একবেলা খাবারের টাকা সাথে নেই,
পারলাম না তাঁকে খুশি করতে,
উল্টো নিজেই মনোবেদনায়,
অন্তত দুশোটাকায় একবেলা আহার,
ইসস।

কষ্ট বুঝাবার নয়,
শুধু বললাম চা বিস্কিট খেয়ে নিও।
বলেই ফিরে আসলাম।।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102