শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
দিন-রাত নিরলস দায়িত্বে ট্রাফিক পুলিশ, ঈদ-উৎসবেও নেই স্বস্তির সুযোগ সাবেক সহকারী পুলিশ সুপার এনাম আহমদ চৌধুরীর ইন্তেকাল  ৭০০ বছরের ইতিহাসে এই প্রথম জনসম্মুখে খোলা হল শাহজালাল মাজারে দানবাক্স  ডিসি সরওয়ার আলম প্রত্যাহার: জিতল কারা, হারল সিলেটের মানুষ? শাহজালাল মাজার নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বিপাকে ডিসি সরওয়ার! অবশেষে প্রত্যাহার সিলেট বিএনপিতে সাংগঠনিক সিদ্ধান্ত ঘিরে তৃণমূলে ক্ষোভ: ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের দাবি আখালিয়া বিদ্যু অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বর সব সময় ব্যস্ত, ভোগান্তিতে ১০ এলাকার গ্রাহক জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহার নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়া banglarmati মাল্টিমিডিয়ার সহ সম্পাদক হিসাব মাহমুদুর রহমান লায়েক ও মাল্টিমিডিয়া ইনচার্জ হিসাবে যোগদান করলেন আরমান আহমদ নাঈম বঙ্গবীর ওসমানীকে তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা কবে দেওয়া হবে..? “মাহমুদুর রহমান লায়েক”

সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রকিবের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রকিবের বিরুদ্ধে ভুমি দখলের অভিযোগ  - Banglar Mati

স্টাফ রিপোর্টার :: সিলেট সদর উপজেলার যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রকিব তারেকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছেন সদর উপজেলার শিবের বাজার দিঘীরপাড় গ্রামের বাসিন্দা বুদু উল্ল্যার ছেলে আব্দুল্লাহ।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজার দিঘীরপাড় গ্রামে মবশ্বির আলী ও বুদু উল্ল্যা পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতভিটার জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে উভয় পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে শালিস বৈঠকে বসেন।

যুবকের গ লা কাটা ও অ র্ধ গলিত মরদেহ উ দ্ধা র-টিকটকার স্ত্রী পলাতক

 

অভিযোগ অনুযায়ী, শালিস কার্যক্রম চলাকালে যুবদল নেতা আব্দুর রকিব তারেক এবং তার সহযোগী হিসেবে পরিচিত বিএনপি নেতা ফয়জুর রহমানের উপস্থিতিতে মবশ্বির আলী বিরোধপূর্ণ জমিতে দখল নেন। এ সময় বাধা দিতে গেলে বুদু উল্ল্যার স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলেও অভিযোগ রয়েছে। পরে প্রায় দুই শতক জমির চারপাশে বাঁশের খুঁটি পুঁতে সীমানা নির্ধারণ করা হয়।

 

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে সরেজমিনে গিয়ে জমিতে বাঁশের খুঁটি স্থাপনের সত্যতা পাওয়া যায়। এলাকাবাসী ও শালিস বোর্ডের একাধিক সদস্য জানান, এর আগে অনুষ্ঠিত শালিস বৈঠকে তারেক ও ফয়জুর রহমান উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে মবশ্বির আলীকে জমি দখলে সহায়তার অভিযোগ তোলা হয়েছে। এ সময় দিঘীরপাড় গ্রামের কামাল ও বদরুজ্জামান নামের দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও জানা গেছে।

তবে মবশ্বির আলী দাবি করেন, উক্ত জমি তার অংশভুক্ত হওয়ায় তিনি মাপজোক করে সীমানা নির্ধারণ করেছেন। শালিসে জমি তার নামে বুঝিয়ে দেওয়া হয়েছে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।

 

এ বিষয়ে যুবদল নেতা আব্দুর রকিব তারেক বলেন, জমি নিয়ে স্থানীয়ভাবে শালিস চলছিল, তবে জোরপূর্বক দখলের অভিযোগ তিনি অস্বীকার করেন। তার ভাষ্য, শালিসে জমি মবশ্বির আলীর পক্ষে গেলে তারা কেবল জমি বুঝিয়ে দিতে সেখানে গিয়েছিলেন। অন্যদিকে ফয়জুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102