সিলেট মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে আগামীকাল, ২২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে। নগরীর পাঁচটি গুরুত্বপূর্ণ পয়েন্ট—মেন্দিবাগ, নাইওরপুল, জিতু মিয়ার পয়েন্ট, রিকাবীবাজার ও পাঠানটুলায় একযোগে এ অভিযান পরিচালিত হবে।
সিনিয়র অফিসারদের তত্ত্বাবধানে চলবে এ উদ্যোগ, আর সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) ধারাবাহিকভাবে প্রতিটি পয়েন্টে উপস্থিত থেকে অভিযান তদারকি করবেন।
উদ্দেশ্য:নগরীর যানজট ও নিরাপত্তা সমস্যার সমাধান।