সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

র‍‍্যাব-৯ এর অভিযানে জিন্দাবাজার থেকে ৩ জন আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
র‍‍্যাব-৯ এর অভিযানে জিন্দাবাজার থেকে ৩ জন আটক - Banglar Mati

সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২০০ বোতল ফেনসিডিল পাঠাতে গিয়ে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর হাতে ৩ জন আটক হয়েছেন। 

মঙ্গলবার (২৯ জুলাই) রাত পৌনে ৯টার দিকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর থানার কুশিয়ারার মো. মোতালিবের ছেলে মো. আরমান (৩৪) ও একই এলাকার উত্তর লক্ষনখোলার মৃত মুজাম্মেল হোসেনের ছেলে মো. নাদিম মিয়া (৪১)।

 

র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- গোয়েন্দা তথ্যে তাদের একটি টিম মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের জিন্দাবাজার শাখার সামনে  পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ওই ৩ জন কৌশলে পালানোর চেষ্টা করে। তবে র‍‍্যাব তাদের ধরে ফেলে। এসময় জিজ্ঞাসাবাদে এ ৩জনের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর বিভিন্ন রংয়ের আন্ডারওয়্যার ও বাচ্চাদের বিভিন্ন সাইজের পায়জামার মধ্যে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করে র‍‍্যাব।পরে আটক ৩ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102