সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সাথে সাক্ষাৎ করেন সাবেক ছাত্রদল নেতা ও নিউজার্সি বিএনপির যুগ্ন সাধারণ কাজী ওয়াহিদুজ্জামান ওয়াহিদ।
তার আগমন উপলক্ষে ২০ জুলাই রাতে এমদাদ হোসেন চৌধুরীর বাসায় দলীয় নেতাকর্মী ও সাবেক ছাত্রদল নেতা, নিউজার্সি বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান ওয়াহিদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় দুজনের মধ্যে পারস্পরিক খোঁজ খবর নেন। দলের বিভিন্ন কার্যক্রম ও তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও আগামী নির্বাচন কে ঘিরে দলের নানান কর্মসুচী ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের ১ম সাংগঠনিক সম্পাদক, শাওন আহমদ ইমরান , আহমেদ মোহন মহানগর যুবদলের সিনিয়র সদস্য, ইফতি আহমদ সুমিন ৫ নং ওয়ার্ড বিএনপির সদস্য , সৈয়দ মিনার আলী ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য, জেলা যুবদল সহ সাংগঠনিক সম্পাদক সুহেল আহমদ, মহানগর সেচ্ছাসেবক দল নেতা মুশাহিদ আলী, মহানগর প্রযুক্তি দলের সহ সভাপতি জামিল আহমদ, রিপন দেব প্রমুখ।
উল্লেখ বিগত আওয়ামী সরকারের আমলে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর কতৃক বিভিন্ন মামলা হামলায় জর্জরিত হয়ে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে পাড়ি জমান। দীর্ঘ ৭ বছরের অধিক সময় পর ১৯ জুলাই দেশে আসেন।