সিলেট সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা ও সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন কামরানের ব্যক্তিগত সহকারী (পিএস) আবুল ফজল খোকনের বিরুদ্ধে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে।
৪ আগস্ট সিলেটের বন্দরবাজার এলাকায় সিটি কর্পোরেশনের আওয়ামীপন্হী কর্মীদের সাথে নিয়ে আবুল ফজল খোকন ছাত্র ও সাধারণ জনতার উপর প্রকাশ্যে হামলা চালান।
অভিযোগ রয়েছে, সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের খাদিমপাড়ার জমি এবং কালিঘাটের দোকানপাটও আবুল ফজল খোকনের নামে লিখে দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা থাকলেও, প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।
বর্তমানে আবুল ফজল খোকন সিলেট সিটি কর্পোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। ছাত্র জনতার প্রশ্ন “যার বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ, তিনি কীভাবে সরকারি পদে বহাল থাকতে পারেন?”
এই ঘটনায় সিলেটের সাধারণ ছাত্র-জনতা ও সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। “যেখানে নিরীহ ছাত্রদের উপর প্রকাশ্যে হামলা হয়, সেখানে হামলাকারী আজও বহাল তবিয়তে অফিস করছেন? তারা প্রশাসনের নিরবতা ও বিচারহীনতার সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।