মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

টিলা কাটায় বিএনপি নেতা সহ ৫ জনের বিরুদ্ধে পরিবেশের নোটিশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
টিলা কাটায় বিএনপি নেতা সহ ৫ জনের বিরুদ্ধে পরিবেশের নোটিশ - Banglar Mati

সিলেটে অবৈধভাবে টিলা কাটায় যুক্তরাজ্যর পোর্টসমাউত সিটি শাখা বিএনপি’র সাবেক আহবায়ক এম এ হক সহ ৫ জনের বিরুদ্ধে নোটিশ প্রদান করেছে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়।

 

জানা যায়, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ৩৭ নং ওয়ার্ড আখালিয়ার টিলার গাঁওয়ের সৈয়দা দিলারা হান্নান হলের উত্তর পাশের, আখালিয়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কুমারগাঁও মৌজার এস, এ ২১০৮ নং দাগের টিলা শ্রেণির ভূমি অবৈধভাবে দীর্ঘদিন থেকে প্রকাশ্যে কেটে উজাড় করছিলেন বিএনপি নেতা আবদুল হক।
অবৈধভাবে টিলা কাটার বিষয়টি পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের নজরে আসলে, পরিবেশগত ক্ষতিসাধন হওয়ায় আগামী ০৬ জুলাই ২০২৫ইং তারিখে সকাল ১০ ঘটিকায় কার্যালয়ের শুনানিতে হাজির হতে বলা হয়েছে।

 

রবিবার (২৯ জুন) সরেজমিন টিলা কাটার স্থান পরিদর্শন শেষে নোটিশ প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের পরিদর্শক মামুনুর রশীদ।
পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে বিএনপি নেতা এম এ হক ছাড়াও রয়েছেন তার মেনেজার আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানাধীন ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, এয়ারপোর্ট থানাধীন টিলার গাঁও এলাকার সুহেল এবং জালালাবাদ থানাধীন বড়গুল এলাকার সিদ্দেক আলী।

 

পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা জানান, আমরা জমির মালিকসহ টিলা কর্তণে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শুনানিতে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছি। ইতিমধ্যে কর্তণকৃত টিলা পরিমাপ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102