সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ ::
সিসিক কর্মকর্তা চঞ্চল দাশের বিরুদ্ধে ২৫ কোটি টাকার রাজস্ব আত্মসাৎ সহ নানান দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় দৈনিক সমাচারের ঢাকা প্রতিনিধিকে হত্যার উদ্দেশ্যে হামলা আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ

সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ : স্বামী-স্ত্রী আটক

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
সিলেটে দুই কিশোরীকে দিয়ে অনৈতিক কাজ : স্বামী-স্ত্রী আটক - Banglar Mati

দুই কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে সিলেট থেকে কক্সবাজার নিয়ে গিয়ে আবাসিক হোটেলে আটকে অনৈতিক কাজ করানোর ঘটনায় দায়েরকৃত মামলার শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) ভোররাতে শাহপরাণ থানাপুলিশ অভিযান পরিচালনা করে পীরেরবাজার এলাকার টিকেরপাড়া থেকে এ দুজনকে গ্রেফতার করে। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শাহনাজ বেগম ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু। তারা টিকেরপাড়ার বাসিন্দা।

 

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে ৮ এপ্রিল শাহপরাণ মাজার গেট থেকে দুই কিশোরীকে (১৬ বছর) তাদের প্রতিবেশী শাহনাজ ও তার স্বামী মুরাদ আহমেদ রাজু কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে পিংকি ওরফে বৃষ্টি মিলে ওই ২ কিশোরীকে কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটক রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

একপর্যায়ে দুই কিশোরী সিলেটে পালিয়ে আসে। পরে তাদের অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তিভোগী এক কিশোরীর মা বাদী হয়ে রোববার রাতে শাহপরাণ থানায় মামলা (নং-২৩) দায়ের করেন। মামলা দায়েরের একদিনের মাথায় শীর্ষ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102