সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী মডেল থানার অভিযারে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. তানভীর হোসেন নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহ ও তার ফোর্স মহানগরের মহাজনপট্টির এলাকা থেকে তানভীরকে আটক করে। পরে এ ঘটনার কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা রুজু করা হয়। এছাড়াও থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে আটককৃতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
আটক তানভীর সুনামগঞ্জ জেলার ছাতক উপেজেলার বেতুরা গ্রামের মো. সুলেমানের ছেলে।