দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালন করা হয়েছে। কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেখ হাসিনার জন্মদিন পালন করে উপজেলার লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ।
মঙ্গলবার সন্ধায় স্থানীয় বাংলাবাজার খলিল মার্কেটে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের নেতা সফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে উপজেলা যুবলীগ নেতা ইয়াকুব আল তামিমের সঞ্চালনায় প্রধান অতিত্থির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক,বিশেষ অতিত্থির বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান,আলহাজ্ব খলিলুর রহমান খলিল,মোশারফ হোসেন নজরুল,কোরবান আলী,সার্জেন্ট মো:আব্দুল আওয়াল,জিয়াউর রহমান জিয়া,মোস্তফা কামাল,আবু তাহের,মোহাম্মদ আলী, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন,হুমায়ুন ফরিদ প্রমুখ।
বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য দল থেকে আসা কোন হাইব্রীড নেতাকে নৌকা প্রতীক না দেওয়ার আহবান জানিয়ে বলেন নৌকা প্রতীক কারো পকেটে নেই। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাছিনা যাকে নৌকা প্রতীক দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।