সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
সিলেটে হত্যার দায়ে ৩ জনের ফাঁসির আদেশ - Banglar Mati

সিলেটের জাফলংয়ে বহুল আলোচিত স্বামীকে খুনের দায়ে স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক মো. কবির হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন। দণ্ডপ্রাপ্তরা হলেন, খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটে রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ। ঘ ঘটনার পর পালিয়ে যায় তার স্ত্রী খুশনাহার বেগম।

পুলিশ আরো জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসান নামে এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিলো। এর জের ধরে আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা।

নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। সে সময় স্ত্রীসহ সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে ওঠেন তিনি।

এ হত্যাকাণ্ডের পর নিহতের পিতা বাদি হয়ে গোয়াইনঘাট থানা একটি মামলা দায়ের করেন। পরে, কথিত প্রেমিক মাহমুদুল হাসন ও তার সহযোগী নাদিমকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এ বিষয় পিপি এডভোকেট জালাল উদ্দীন, রায়ের সময় আসামির আদালতে উপস্থিত ছিলেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচারকার্য শিশু আদালতে হচ্ছে। এ রায়ে আমরা সন্তুষ্ট।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102