রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

শিশু রাইয়ানকে বাঁচাতে আরো সহায়তা প্রয়োজন

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
শিশু রাইয়ানকে বাঁচাতে আরো সহায়তা প্রয়োজন - Banglar Mati

কোন বাবা-মাকে যদি প্রশ্ন করা হয় তোমাদের নিকট পৃথিবীর সবচেয়ে দামী সম্পদ কোনটি। তখন তারা বললেন সন্তান। সেটা ধনী হোক আর গরীব। সন্তানের জন্য বাবা-মা সবকিছুই করতে প্রস্তুত। এমনকি নিজের কিডনী পর্যন্ত দিয়ে হলেও সন্তানকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু বিষয়টি যদি আরো জটিল হয় এবং বাবা-মা উপায়হীন হয়ে পড়েন। তখন অবশ্যই সমাজের বিবেকবান মানুষেরাই এগিয়ে আসেন।

হার্ট ফুটোসহ আরো তিনটি রোগে আক্রান্ত ১৩ মাস বয়সী শিশু রাইয়ান। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (শিশু) হাসপাতালে ওপেন হার্ট সার্জারী করতে সব মিলে ৩ লাখ ৩০ হাজার টাকার প্রয়োজন। বাবা মসজিদের ইমামতি করে ১২শ টাকা আর আরবী প্রাইভেট পড়িয়ে ৩ থেকে ৪ হাজার টাকা মাসে আয় করেন। মা বাড়িতে দরজি কাজ করে যা পান তাই দিয়ে সংসার চালান।

এই শিশু রাইয়ানের বাবা-মা আমার কাছে আসার পর গত ৮ সেপ্টেম্বর সহায়তার আবেদন জানিয়ে ফেসবুকে একটি পোষ্ট করেছিলাম। সেই পোষ্ট দেখে অপরিচিত অনেকেই বিভিন্ন পরিমানে রাইয়ানের বাবার বিকাশ একাউন্ডে প্রায় ৫ হাজার টাকা পাঠিয়েছেন। এছাড়াও পোষ্টটি দেখে কুড়িগ্রামের কঁচাকাটার নজরুল ভাই (সৈয়দপুর ক্যান্টনমেন্টের শিক্ষক) তিনি নিজের তার সহকর্মীদের নিকট থেকে নিয়ে ৬ হাজার ৩শ টাকা বিকাশে পাঠিয়েছেন।

এরই মধ্যে শিশু রাইয়ানকে নিয়ে তার বাবা-মা কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নিকট গেলে তিনি সঙ্গে সঙ্গেই ১০ হাজার টাকা সহায়তা করেন। এদিকে কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নিকট আবেদন করলে তিনিও সহায়তা করবেন বলে আশ্বস্থ করেছেন। বাবা-মা সর্বস্ব দিয়ে চেষ্টা করছেন। আরো অর্থের প্রয়োজন।
আগামী ২৬ সেপ্টেম্বর রাইয়ানের অপারেশনের জন্য তারিখ নির্ধারন করেছেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডা: শরিফুজ্জামান।

যদি আরো কেউ সহায়তা করতে চান তাহলে অবশ্যই রাইয়ানের বাবা মো: মুরশিদুলের ০১৭৩৭৭১৮০১৮ এই নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ। ০১৭৩৭৭১৮০১৮ এই নাম্বারেই বিকাশ, নগদ ও রকেট একাউন্ড খোলা আছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102