রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সাবেক কৃষিমন্ত্রীর বাসভবন থেকে কোটি টাকা ও স্বর্নালংকার উদ্ধার

বাংলার মাটি ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
সাবেক কৃষিমন্ত্রীর বাসভবন থেকে কোটি টাকা ও স্বর্নালংকার উদ্ধার - Banglar Mati

বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের রাজধানীর উত্তরার বাসা থেকে তিন কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা ১০ নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। জব্দ টাকা, স্বর্ণালংকার থানা হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য,সাবেক মন্ত্রী আব্দুস শহীদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। তিনি সংসদীয় ওই আসন থেকে টানা ৭ বারের নির্বাচিত সংসদ সদস্য।

বিষয়টি নিশ্চিত করে উত্তরা বিভাগের উত্তরা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরায় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় তিনটি হত্যা মামলা রয়েছে। একটি মামলা থানা পুলিশ তদন্ত করছে। বাকি দুটি মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। থানার তদন্তাধীন ছাত্র হত্যার মামলায় তাকে উত্তরা ১০ সেক্টরের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন, তার বাসায় বিপুল পরিমাণ টাকা, স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে। জব্দ টাকার পরিমাণ প্রায় তিন কোটি। তবে এখনো গণনা চলছে। গণনা শেষে পুরো হিসেবটা জানা যাবে।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে। এদিকে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102