রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ৮

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে হামলায় নিহত ৮ - Banglar Mati

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে সোমবার (২০ সেপ্টেম্বর) গুলিতে ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬ জন।

বার্তা সংস্থা বিবিসি, রয়টার্স এবং এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সোমবার রাশিয়ার পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ের একটি বিল্ডিংয়ে হঠাৎ হামলা চালায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কালো মুখোশ পরা ওই ব্যক্তি এলোপাথাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে কয়েক জনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় চত্বর ঘিরে ফেলে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। তাদের পাল্টা গুলিতে নিহত হয় হামলাকারীও।

বিবিসি জানায়, বন্দুকধারীকে আটকের পর বিশ্ববিদ্যালয় ও পুলিশ জানিয়েছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারী ওই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গোলাগুলি শুরু হলে ভীত লোকজন বিশ্ববিদ্যালয় ভবনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের ভবনের ভেতর থেকে ধারণ করা অন্য এক ভিডিওতে দেখা যায়, হেলমেট মাথায় কালো পোশাক পরা অস্ত্রধারী এক ব্যক্তি ধীরে ধীরে বিশ্ববিদ্যালয় ভবনের দিকে অগ্রসর হচ্ছে। এই সময় ক্যামেরার পেছনে থাকা ব্যক্তিরা তাদের আতঙ্ক প্রকাশ করছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102