সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুল সহ ৫২ জনকে অব্যাহতি

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
বিস্ফোরক মামলা থেকে মির্জা ফখরুল সহ ৫২ জনকে অব্যাহতি - Banglar Mati

রাজধানীর পল্টন থানায় করা বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার ১৫ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কুদরত-এ-ইলাহী শুনানি শেষে মামলার দায় থেকে তাদের অব্যাহতি দেন। মির্জা ফখরুলের আইনজীবী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবীর খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, মীর সরাফত আলী সপু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রাজীব আহসান ও এ জেড এম জাহিদ হোসেন।

এদিন আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। এদিন আসামিপক্ষের আইনজীবী মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান না থাকায় মামলায় দায় থেকে তাদের অব্যাহতি দেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৫ই জানুয়ারি দেশব্যাপী অবরোধ চলাকালে রাজধানীর পল্টন এলাকায় বিএনপির একদল নেতাকর্মী মিছিল বের করেন। একপর্যায়ে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। পরদিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পল্টন থানা পুলিশের উপপরিদর্শক মোস্তাক আহম্মেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ২৫শে সেপ্টেম্বর তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই দেওয়ান উজ্জল হোসেন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102