সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করতে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ ঘোষণা করতে হাইকোর্টে রিট - Banglar Mati

অন্তর্বর্তীকালীন সরকারকে ‘বিপ্লবী সরকার’ হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ এবং বিষয়টি নিয়ে সরকারের নীরবতাকে বেআইনি ঘোষণা করে হাইকোর্টের নির্দেশনা চেয়ে রিট পিটিশন করা হয়েছে। একই সঙ্গে জুলাই বিপ্লবে জীবন উৎসর্গকারীদের এবং আহতদের ২০২৪ সালের ‘মুক্তিযোদ্ধা’ হিসেবে সম্মানিত করার ঘোষণাও চাওয়া হয় এ আবেদনে।

বুধবার (২৩ অক্টোবর) মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেনের পক্ষে রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। রিটে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব এবং আইন উপদেষ্টার ব্যক্তিগত সচিবকে বিবাদী করা হয়েছে।

ব্যারিস্টার শাহরিয়ার কবির গণমাধ্যমকে বলেন, ‘গত ৫ আগস্ট বিপ্লবের পর বর্তমান সরকার শুধু সংবিধানের বাইরে নয়, সংবিধানের ত্রয়োদশ সংশোধনীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের বাইরেও গঠিত। যদি এমন কোনো ঘোষণা না থাকে, তাহলে আদালত বর্তমান সরকারকে ‘অসাংবিধানিক’ ঘোষণা করতে পারে। তিনি আরও বলেন, একটি বিপ্লবী সরকারকে সামরিক অভ্যুত্থান বা আদালতের রায় দিয়ে উৎখাত করা যায় না। তবে সংবিধানের জরুরি বিধানের অধীনে একটি বিপ্লবী সরকার গঠন করা যেতে পারে।

রিট আবেদনে আরও বলা হয়, বিপ্লবের তরঙ্গ বিচার বিভাগ, প্রেস, প্রশাসন এবং একটি ঐক্যমতে গঠিত সরকার জীবনের সব স্তরকে প্রভাবিত করেছে, যা একটি বিপ্লবী সরকার হিসেবে সংবিধানের আওতার বাইরে। কিন্তু সরকার আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এমন কোনো ঘোষণা প্রকাশ করেনি। তাছাড়া বিপ্লবে জীবন উৎসর্গকারীদের এবং আহতদের ২০২৪ সালের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতিও দেয়নি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102