সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

নারায়ন হত্যা, প্রধান আসামী রাজু শীলকে ঢাকা থেকে চাঁদপুরে নিয়ে আসা হচ্ছে

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
নারায়ন হত্যা, প্রধান আসামী রাজু শীলকে ঢাকা থেকে চাঁদপুরে নিয়ে আসা হচ্ছে - Banglar Mati

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর শহরের বিপুনীবাগের নারায়ন ঘোষ হত্যাকান্ড মামলার প্রধান আসামী রাজু চন্দ্র শীল(৩০) কে ঢাকা থেকে চাঁদপুরে গাড়ী করে নিয়ে আসা হচ্ছে। নারায়ন ঘোষ হত্যাকান্ডে টাকা লেনদেনের ঘটনার যোগসূত্র রয়েছে।

সোমবার দুপুরে বিষয়টি জানিয়েছেন সিআইডি চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জালাল উদ্দিন আহমেদ।

তিনি বলেন, নারায়ন ঘোষ হত্যাকান্ডের ঘটনায় আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষনপূর্বক রাজু চন্দ্র শীলকে টার্গেট করে অভিযান করি। আমাদের সিআইডি’র ঢাকার ১টি টিম রাজুকে সিলেট থেকে গ্রেফতার করে ঢাকা নিয়ে যায়। সে কুমিল্লা-ঢাকার মাঝামাঝি অঞ্চল দিয়ে সিলেট গিয়ে আত্মগোপন করার চেষ্টা করছিলো। কিন্তু আমাদের তৎপরতায় আমরা রাজুর লোকেশন নজরদারিতে রেখে গ্রেফতার করতে সক্ষম হই।

জালাল উদ্দিন আহমেদ আরো বলেন, সিআইডি’র ঢাকা টিম রাজু চন্দ্র শীলকে আমাদের চাঁদপুর টিমের কাছে হস্তান্তর করেছে। আমরা রাজুকে নিয়ে সড়ক পথে রয়েছি। দ্রুত এ হত্যাকান্ডের অনেক চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো।

এর আগে বিপনীবাগ বাজারের নৈশপ্রহরী মো. ইসমাইল জানান, গত ১৫ সেপ্টেম্বর রাতে বিপুনীবাগের টিপটপ সেলুনের কর্মচারী রাজু চন্দ্র শীলকে রাত ১টায় বাজারে দেখেন তিনি। তখন রাজু দোকানের সাটার খুলে পানি দিয়ে দোকান পরিষ্কার করছিলো। তার আগে রাজু দোকান থেকে একটি বস্তা টেনে হিঁচড়ে পাবলিক টয়লেটের পাশে ফেলে আসে। পরবর্তীতে পুলিশ সেই বস্তা থেকেই নারায়ন ঘোষের গলা কাটা লাশ উদ্ধার করেছিলো।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার(১৬ই সেপ্টেম্বর) নারায়ন ঘোষের গলা কাটা লাশ উদ্ধারের ঘটনা ঘটে। পরে নিহত নারায়ণ ঘোষের ছোট ছেলে রাজীব ঘোষ বাদী হয়ে রাজু চন্দ্র শীলকে প্রধান আসামী উল্লেখসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনকে বিবাদী করে চাঁদপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। যার নং- ৩০,তাং ১৬/৯/২০২১। নিহত নারায়ন ঘোষ শহরের ঘোষ পাড়ার মৃত যুগলকৃষ্ণা ঘোষের ছেলে। দাম্পত্য জীবনে নারায়ণ ঘোষের ২ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102