রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

নিউ ইয়র্ক কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে জাতিসংঘে যাবেন ব্রাজিলের প্রেসিডেন্ট

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
নিউ ইয়র্ক কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে জাতিসংঘে যাবেন ব্রাজিলের প্রেসিডেন্ট - Banglar Mati

আন্তর্জাতিক ডেস্ক: করোনার টিকার ব্যাপারে নগর কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন তিনি।

বুধবার নিউ ইয়র্কের মেয়রের দপ্তর এক নির্দেশনায় বলেছিলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যারা যোগ দিতে আসবেন তাদেরকে অবশ্যই করোনার টিকাপ্রাপ্ত হতে হবে। সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে তাদেরকে এ সংক্রান্ত প্রমাণপত্র দাখিল করতে হবে।

অবশ্য এর কয়েক ঘণ্টা পর জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, রাষ্ট্রপ্রধানদের ওপর তিনি এই বিধিনিষেধ চাপিয়ে দিতে পারবেন না।

বৃহস্পতিবার ব্রাজিলের প্রেসিডেন্ট বোলসোনারো বলেছেন, ‘আগামী সপ্তাহে আমি জাতিসংঘের অধিবেশনে যোগ দেব এবং সেখানে আমি উদ্বোধনী ভাষণ দেব।’

গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন বোলসোনারো। এখনও পর্যন্ত তিনি টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তার দাবি, ইতোমধ্যে তিনি রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছেন, কারণ তার দেহে অ্যান্টিবডির মাত্রা এখন অনেক বেশি। এছাড়া টিকা নিয়ে বরাবরই তিনি নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছেন। রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও তিনি রসিকতা করে বলেছেন, যেসব নারী টিকা নিয়েছেন তাদের দাড়ি গজিয়েছে এবং পুরুষদের গলার স্বর নারীদের মতো হয়ে গেছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102