রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন শেখ হাসিনা

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন শেখ হাসিনা - Banglar Mati

অনলাইন ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে (বিজি-১৯০১) রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পথে প্রথমে ফিনল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী। ৯টা ২৩ মিনিটে দেশটির রাজধানী হেলসিংকির উদ্দেশে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি ঢাকা ত্যাগ করে।

করোনা মহামারির মধ্যে ১৯ মাস পর আবার বিদেশ সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে যাওয়া ও ফেরত আসার পথে ফিনল্যান্ডে অবস্থান করবেন তিনি।

স্থানীয় সময় বিকেল পৌনে ৪টার সময় ফিনল্যান্ডের হেলসিংকি ভানতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তিনি সফরকালীন আবাসস্থল হেলসিংকির হোটেল ক্যাম্পে যাবেন।

স্থানীয় সময় শনিবার বিকেল ৪টায় হেলসিংকির ভানতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটে করে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক সময় সন্ধ্যা ৬টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে আনুষ্ঠানিকতা শেষে সফরকালীন আবাসস্থল লোটে নিউ ইয়র্ক প্যালেসে যাবেন সরকারপ্রধান।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ ৮০ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। এ ছাড়াও ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলও তার সঙ্গী হয়েছেন।

সফরে বিভিন্ন দেশ ও সংস্থার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা ইস্যু, করোনার টিকাসহ নানা বিষয়ে জোর দেবে বাংলাদেশ। করোনা পরিস্থিতিতে এবারের বাংলাদেশ প্রতিনিধিদল খুব ছোট আকারে গঠন করা হয়েছে।

২১ সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের উচ্চ পর্যায়ের বিতর্ক পর্ব শুরু হবে।

এবারের অধিবেশনের একটি বড় অংশজুড়ে থাকবে কোভিড-১৯ ও পরবর্তী টেকসই পুনরুদ্ধার ও পুনর্নির্মাণ। কোভিড-১৯ থেকে মুক্তিলাভের জন্য বিশ্বব্যাপী টিকা বৈষম্য দূরীকরণের বিষয়টি এবারের অধিবেশনে বিশেষভাবে আলোচিত হবে। এ ছাড়া আসন্ন অধিবেশনে জলবায়ু পরিবর্তনের বিষয়টিও প্রাধান্য পাবে।

এবারের কপ-২৬ থেকে বিশ্ব যাতে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা পেতে পারে, সে বিষয়েও এবারের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতারা আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে। ইতোমধ্যে জাতিসংঘ মহাসচিব ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর যৌথ উদ্যোগে জলবায়ু বিষয়ে সোচ্চার দেশগুলোকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বক্তব্য দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদিন দুপুরে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত আটটায় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী কমিউনিটি কর্তৃক আয়োজিত নাগরিক সংবর্ধণায় ভার্চ্যুয়ালি অংশ নেবেন তিনি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102