রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

কুমিল্লা-৭ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চার প্রার্থী

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
কুমিল্লা-৭ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন চার প্রার্থী - Banglar Mati

অনলাইন ডেস্ক: কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচনে বাকি তিন প্রার্থী হলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং দলটির কুমিল্লা উত্তর জেলার আহ্বায়ক লুৎফুর রেজা খোকন, স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) প্রার্থী মনিরুল ইসলাম।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার (১৩ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল আজ।

জানা গেছে, সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন আওয়ামী লীগ প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত। এ সময় তার সঙ্গে ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। পরে তিনি নির্বচন কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

দুপুর সাড়ে ৩টার দিকে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী লুৎফুর রেজা খোকন। এর আগে দুপুর ১২টার দিকে চান্দিনা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়পত্র জমা দেন স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী। তার পরপরই মনোনয়নপত্র জমা দেন ন্যাপ প্রার্থী মনিরুল ইসলাম।

মনোনয়নপত্র জমা দেয়ার পর প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের বলেন, ‘চান্দিনার সবাই এবার ঐক্যবদ্ধ। নৌকার বিজয় মানে চান্দিনাবাসীর বিজয়।’

জাতীয় পার্টির প্রার্থী লুৎফুর রেজা খোকন বলেন, ‘মানুষ এখন পরিবর্তন চায়। চান্দিনায় জাতীয় পার্টির শক্ত অবস্থায় রয়েছে। সুষ্ঠ নির্বাচন হলে আমার বিজয় সময়ের ব্যাপার মাত্র। ’

প্রসঙ্গত, চান্দিনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৭ আসনে টানা তিন মেয়াদসহ পাঁচবারের সংসদ সদস্য ছিলেন অধ্যাপক আলী আশরাফ। চলতি বছরের ৩০ জুলাই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ৭ অক্টোবর এ আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102