রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সর্বশেষ ::
আগামীকাল রবিবার সিলেটে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন ..অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ  জিয়াউর রহমান চৌধুরী ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে হ্যারিকেন, মোমবাতি ও কুপিবাতি নিয়ে পদযাত্রার উদ্যোগ গ্রহণ নগরীর সাগরদীঘির পাড় ওয়াক ওয়েতে ফের ছিনতাইয়ের চেষ্টা ! আটক ৩ সিলেট জেলা জজ কোর্টে আইনজীবীকে হত্যার উদ্দেশ্যে হামলা সিলেটে আজ সকালে ভূমিকম্প অনুভূত “সাংবাদিক জহুরুলের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী” ভুমিদস্যু জাকির চক্রের বিরুদ্ধে যত অভিযোগ যুক্তরাজ্য প্রবাসী শামীম আহমদ ওসমানী বিমানবন্দরে বিভিন্ন মহলের ফুলেল শুভেচছায় সংবর্ধিত সিলেট মেট্রোপলিটন কমিশনার কর্যালয়ে ইজিবাইক /অটোরিকশা চলাচল সংক্রান্ত মতবিনিময় সভা সম্পন্ন

সিলেটে ইউসিবিএল ব্যাংকের বুথে ডাকাতি, জড়িত ৪

বাংলা মাটি প্রতিবেদক :
  • প্রকাশিত সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
সিলেটে ইউসিবিএল ব্যাংকের বুথে ডাকাতি, জড়িত  ৪ - Banglar Mati

নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিরাপত্তকর্মীকে বেঁধে রেখে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিডেটের (ইউসিবিএল) এটিএম বুথ থেকে সাড়ে ২৪ লাখ টাকা লুটের সঙ্গে চারজন জড়িত বলে জানিয়েছে পুলিশ।

ওই বুথের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজ দেখে চারজনের জড়িত থাকার কথা জানালেও এখন পর্যন্ত তাদের কেউ গ্রেপ্তার হয়নি।

তবে দ্রুততম সময়ের মধ্যে ওই চার ডাকাতকে ধরতে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, ডিবি এবং থানা পুলিশের সমন্বয়ে টিম গঠন করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

রোববার (১২ সেপ্টেম্বব) রাতে সিলেট-ঢাকা মহাসড়কের পাশে উপজেলার শেরপুর নতুন বাজারে ইউনুছ ম্যানশনের নিচতলায় এটিএম বুথে ডাকাতি হয়। এ ঘটনায় রাতেই ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা দায়ের করেন।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জানান, তারা ঘটনাস্থল একাধিকবার পরিদর্শন করেছেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ডাকাতদের শনাক্ত করে ধরার জন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102