শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

মদন মোহন কলেজে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

আহমেদ মোহন
  • প্রকাশিত সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
মদন মোহন কলেজে মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির - Banglar Mati

আহমদ মোহন:: বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকার শিল্প ও বাণিজ্যের প্রসারে দক্ষ জনশক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দক্ষ ও সুশৃঙ্খল নাগরিক তৈরিতে বিএনসিসি ও রোভার স্কাউটের কোনো বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে বিএনসিসি প্রতিষ্ঠা করেছিলেন, আজকের তরুণদের সেই আদর্শে উজ্জীবিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

 

শনিবার দুপুরে সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসি ও রোভার স্কাউট সদস্যদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বিএনসিসি নিয়ে বলেন, “মদন মোহন কলেজের শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি কারিগরি ও নেতৃত্বদানে দক্ষ হয়ে উঠতে পারে, সে লক্ষ্যে বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। বিএনসিসি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত করে।” এ সময় তিনি কলেজের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিএনসিসি ক্যাডেটরা অভিযোগ করেন, রাজনৈতিক সংকীর্ণতার কারণে বিগত ১৭ বছর তারা চরম বৈষম্যের শিকার হয়েছেন। প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান হওয়ায় এই জাতীয় সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী পর্যন্ত পালন করতে দেওয়া হয়নি। ক্যাডেটরা জানান, করোনা মহামারি ও সিলেটের ভয়াবহ বন্যার সময় জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়ালেও তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করা হয়নি।

 

রাজনৈতিক প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে বিএনসিসিকে প্রাপ্য মর্যাদা প্রদান। আগামী ২৩ মার্চ যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ নিশ্চিত করা। প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমে সরকারি পৃষ্ঠপোষকতা বৃদ্ধি।

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোছা. তাহমিনা আক্তার-এর সভাপতিত্বে এবং বিএনসিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. মনিরুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক পরিষদ সম্পাদক আলী হাসান পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, মেজর ড. তোফায়েল আহমেদ, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

সভায় বক্তারা বিএনসিসি ও রোভার স্কাউটের কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সরকারি মদন মোহন কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও বিএনসিসি-রোভার স্কাউট সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাণিজ্য, বস্ত্র, পাট ও শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102