আগামী ১৬ ফেব্রুয়ারি ওসমানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী
জাতীয় জনতা পার্টির কর্মসূচি
জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা,মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতীয় সাপ্তাহিক বাংলার মাটি পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণী ওসমানীর ৪২ তম মৃত্যুবার্ষিকী আগামী ১৬ ফেব্রুয়ারি রোজ সোমবার।
এ উপলক্ষে জাতীয় জনতা পার্টি শ্রদ্ধার সাথে দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়েছে।
১৬ ফেব্রুয়ারী সকালে পল্টনে জনতা ভবনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন,বাদ যোহর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
একই দিন বাদ যোহর হযরত শাহজালাল রহঃ মাজার গোরস্থানে ওসমানীর মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল দোয়া অনুষ্ঠিত হবে।
এতে জাতীয় কমিটি, সিলেট জেলা, মহানগর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।
এব্যাপারে এক বার্তায় সংগঠনের নেতাকর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার আহবান জানান,সিলেট বিভাগীয় সমন্বয়কারী আকলিছ আহমদ চৌধুরী।