শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সরকার বিরোধী ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
সরকার বিরোধী ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে দেশের বিভিন্ন জায়গায় স্থানান্তর - Banglar Mati

ক্ষমতা বদলের পর দেশের আইনশৃঙ্খলা বাহিনীতে চলছে একের পর এক রদবদল। এবার হঠাৎ করেই ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) থাকা ৭৬ জন পুলিশ কর্মকর্তাকে রাজধানী ঢাকা থেকে সরিয়ে দেশের বিভিন্ন রেঞ্জ, জেলা ও ইউনিটে সংযুক্ত করেছে সরকার। এদের মধ্যে রয়েছেন ১১ জন উপমহাপরিদর্শক (ডিআইজি) স্তরের শীর্ষ কর্মকর্তা। প্রশাসনিক মহলে এ পদক্ষেপ ঘিরে জোরালো আলোচনার জন্ম দিয়েছে

সূত্র বলছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ পদে থাকা এ কর্মকর্তারা বর্তমান সরকারের প্রতি অনাস্থা পোষণ করছিলেন। ঢাকায় অবস্থান করে তারা নানা গোপন বৈঠকে যুক্ত ছিলেন। এমনকি তাদের কেউ কেউ সরকারের গোপন ও সংবেদনশীল নথিপত্র বাইরে পাচারের চেষ্টাও করেছেন বলে গোয়েন্দা তথ্য রয়েছে। এসব শঙ্কা থেকেই সরকার পদক্ষেপ নিয়েছে তাদের ছড়িয়ে দেওয়ার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওএসডি থাকা এ কর্মকর্তারা ঢাকায় থেকেই নিজেদের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে ঘন ঘন বৈঠকে মিলিত হতেন। তাদের এ বৈঠকে সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতো বলেও দাবি গোয়েন্দা সংস্থাগুলোর।

এ পরিপ্রেক্ষিতে ৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনে ৭৬ কর্মকর্তাকে ঢাকার বাইরে বিভিন্ন ইউনিটে সংযুক্ত করে। মূল উদ্দেশ্য—একত্রিত হয়ে কোনো গোপন ষড়যন্ত্র বা সমন্বয় গড়তে না পারা।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, ওএসডি থাকা কর্মকর্তাদের সংযুক্তির সিদ্ধান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়েছে। এটি প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।

তবে সরকারি দপ্তরগুলো এ পদায়নকে স্বাভাবিক প্রশাসনিক রদবদল হিসেবে দেখালেও অভ্যন্তরীণভাবে এর পেছনে রাজনৈতিক শঙ্কা ও নিরাপত্তাগত বিবেচনা বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিরাপত্তা বিশ্লেষক ও প্রশাসনিক সূত্রগুলো বলছে, ঢাকায় অবস্থান করে এ কর্মকর্তারা সাবেক সরকারের ‘নির্ভরযোগ্য মুখ’ হিসেবে বিবেচিত ছিলেন। বর্তমান সরকারের অনেক সিদ্ধান্তের বিরোধিতা করেন বলে গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। বিশেষ করে গোপন নথি ফাঁসের আশঙ্কা প্রশাসনকে সতর্ক করে তোলে। ফলে ওএসডি রেখেই তাদের ঢাকার বাইরে সরিয়ে দিয়ে বিচ্ছিন্ন রাখার কৌশল নিয়েছে সরকার।

উল্লেখ্য, সরিয়ে ফেলা ৭৬ কর্মকর্তার মধ্যে ১১ জন ডিআইজি রয়েছেন। তাঁদের মধ্যে মিরাজ উদ্দিন আহম্মেদ, মো. ইলিয়াছ শরীফ ও মো. মনিরুজ্জামানকে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

মুল রিপোর্টঃ কওমি কন্ঠ

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102