শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ ::
সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে “আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা” শাখার শুভেচ্ছা বার্তা*

সুনামগঞ্জে গৃহস্থের দা’র কোপে চোরের মৃত্যু

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : শনিবার, ১৪ জুন, ২০২৫
সুনামগঞ্জে গৃহস্থের দা'র কোপে চোরের মৃত্যু - Banglar Mati

প্রতিকী ছবিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি এলাকায় চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

শনিবার (১৪ জুন) সকালে মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তার নাম ইকবাল হোসেন (২৫)। তিনি একই গ্রামের বদিপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) মধ্যরাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা গভীর রাতে টিন কাটার শব্দ শুনে তিনি ঘরের দরজার কাছে গিয়ে দেখেন, এক ব্যক্তি দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছে।

সন্দেহবশত ঘরে থাকা দা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন। দরজা ফাঁক করে যখন ওই ব্যক্তি ভিতরে হাত ঢোকায় তখন ইকাবাল ওই লোকের হাতে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যায়। পরে শনিবার সকালে মাইজবাড়ি পুর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবার দাবি করেছে, সাইমুন কোনো চুরি করতে যায়নি। তার বোন হুসনা বেগম বলেন, আমার ভাই চোর ছিল না। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বলেন, মাইজবাড়ি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সময় দা দিয়ে কোপ দেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়।

ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102