মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত সরকারকে নিয়ে তীর্যক বক্তব্য দিয়ে দুঃখ প্রকাশ জেলা জামায়াত আমীরের সিলেটে মটর শ্রমিক কে আটকে ১০ হাজার চাইলেন মোগলাবাজার থানার এসআই নুর শাহিন সকল প্রকার ভাতা ভোগী অনলাইন ডকুমেন্ট সেবার নির্ভরযোগ্য ঠিকানা ই শপ জোন বিডি প্রেমের ছলে পাতানো ফাঁদে পা হাতিয়ে নেয় সর্বস্ব : আটকে রেখে দাবী করে মুক্তিপন বিয়ানীবাজারে পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য শহিদ রাষ্ট্র্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে সাবেক ছাত্রনেতা রিপনের শোক প্রকাশ গোয়াইনঘাটে ছাত্রলীগ নেতা তোফায়েল ও তার সহযোগীদের ড্রেজার তাণ্ডব, প্ দা-রামদা নিয়ে হামলা!  আহত ৪ : থানায় অভিযোগ দায়ের  ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মাহবুবুল হক চৌধুরী ( ভিপি মাহবুব)  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার মোহাম্মদ ফাহিমের শুভেচ্ছা

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা আটক

নিউজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী আওয়ামী লীগ নেতা আটক - Banglar Mati

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সিলেটে সশস্ত্র হামলার অভিযোগে জসিম উদ্দিন (৪৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার(১৬) রাত সাড়ে নয়টার দিকে মহানগর পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জসিম আওয়ামী লীগের একজন ‘আলোচিত সক্রিয় কর্মী’। তাঁর বাসা নগরের কাজলশাহ এলাকায়। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যে সশস্ত্র হামলায় ছিলেন। এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট থেকে জসিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আসামিকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© বাংলার মাটি মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102